ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢেউয়ের আঘাতে ভাঙছে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৪:১৯ পিএম

ঢেউয়ের আঘাতে ভাঙছে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক

সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন ধরেছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল নৌকাঘাট এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশ এখনই মেরামত করা না হলে ব্যাপক ভাঙনে মেরিন ড্রাইভ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার সকালে টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইল এলাকার ১২০ মিটার সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে। এছাড়া গত দুই দিনে টেকনাফের তিনটি স্পটে মেরিন ড্রাইভে নতুন করে ভাঙছে।

স্থানীয়রা বলছেন, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়ক রক্ষাকবজ জিও ব্যাগ দুর্বল হয়ে গেছে। এরই মধ্যে সড়কটিকে গ্রাস করছে সমুদ্র। আইন অমান্য করে মেরিন ড্রাইভের কাছ থেকে অনেকে বালু তুলে জমি ভরাট করেছে। এ কারণে সাগরে সামান্য পানি বাড়লেও এ রুটে ভাঙন দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মো. হোসাইন বলেন, এর আগে একবার মেরিন ড্রাইভে ভাঙন ধরেছিল। সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় বড় বড় ঢেউ এসে আঁচড়ে পড়ে মেরিন ড্রাইভে। জিও ব্যাগ টপকে ঢেউগুলো সড়কে উঠেছে। যার কারণে সড়কটিতে ভাঙন ধরেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি। মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন ধরেছে। তবে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ শুরু করছে। খুব কম সময়ে এই সমস্য সমাধান হবে। 
সা
বরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম বলেন, সাগরের ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের বেশ কয়েকটি স্পটে ব্যাপক ভাঙন ধরেছে। অন্যবারের তুলনায় এবারের ভাঙন ব্যাপক।

ইএইচ

Link copied!