ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে যুব উদ্যোক্তাদের মাঝে সরঞ্জাম বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৪:২৩ পিএম

দিনাজপুরে যুব উদ্যোক্তাদের মাঝে সরঞ্জাম বিতরণ

নিরাপদ ও পুষ্টিকর খাবার-সবজি সরবরাহে নারী ও যুব উদ্যোক্তাদের মাঝে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পৌরসভার প্রতিটি ঘরে ঘরে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে সকলে মিলে এগিয়ে আসতে হবে, যাতে মূল ভূমিকা পালন করবে নাইস প্রকল্পের নারী ও যুব উদ্যোক্তারা দিনাজপুর শহরে নিরাপদ ও পুষ্টিকর খাবার-সবজি সরবরাহে ফুড কার্ট, সবজি র‌্যাক এবং অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল উপস্থিত সকল নারী ও যুব উদ্যোক্তাদের উদ্দেশ্যে একথা বলেন।

দিনাজপুর পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের সহযোগিতায় দিনাজপুর শহরে নিরাপদ ও পুষ্টিকর খাবার-সবজি সরবরাহে ফুড কার্ট, সবজি র‌্যাক এবংঅন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত মেয়র প্রকল্পের নারী ও যুব দলের উদ্যোক্তাদের মাঝে ২৮টি র‌্যাক ও ৮টি স্ট্রিট ফুড কার্ট বিতরণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জী, প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করেন সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল অ্যাগ্রিকালচার বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মো. বদরুল আলম।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সমন্বয় এবং ঘরে ঘরে নিরাপদ ও পুষ্টিকর খাবারের সচেতনতা বৃদ্ধি করার দৃঢ় প্রত্যাশা জানান ৭নং ওয়ার্ড নারী ও যুব দলের স্ট্রিট ফুড কার্ট উদ্যোক্তা বিউটি আক্তার এবং দিঘন ফারমার্স হাবের ম্যানেজার মো. তাজমদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পের ফোকাল পার্সন মো. আশরাফুল আলম।

ইএইচ

Link copied!