ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন কাপ্তাইয়ের এটিও আশীষ কুমার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৭:২২ পিএম

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন কাপ্তাইয়ের এটিও আশীষ কুমার

দেশের সেরা এটিও নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন রাঙামাটির কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) আশীষ কুমার আচার্য। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার (এটিও) হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মেদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি উপস্থিত ছিলেন।

দেশ সেরা এটিও নির্বাচিত হওয়া আশীষ কুমার আর্চায্য জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। এজন্য তিনি সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেছেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার প্রসারে, এবং পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি আরx কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে তার এই অর্জনে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

ইএইচ

Link copied!