ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল থেকে

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল থেকে

জুলাই ৬, ২০২৪, ০১:৪১ পিএম

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুর এলাকায় অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

দুপুর ১২টা পর্যন্ত তারা এ অবরোধ বিক্ষোভ সমাবেশ করায় মির্জাপুরের নাটিয়াপাড়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক‍‍` ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল। পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (১ম থেকে ৪র্থ শ্রেণি) সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে ‘কোটা সংস্কার’ করা। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছেন। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছেন। এদিকে কোটা চাকরিতে বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। অথচ কোটাধারী শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন। তাই তারা বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার চান। চাকরিতে কোটাব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিষফোঁড়ার মতো।

বিক্ষোভের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে যান।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

বিআরইউ/ইএইচ

Link copied!