ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দরিদ্র মেয়ের বিয়েতে নাগরপুর সাংবাদিক সংস্থার আর্থিক সহায়তা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৪:৫৭ পিএম

দরিদ্র মেয়ের বিয়েতে নাগরপুর সাংবাদিক সংস্থার আর্থিক সহায়তা

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এক দরিদ্র বাবাকে তার মেয়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে নাগরপুর সদর ইউনিয়ন এলাকায় বাবা মো. শহিদুল ইসলামের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকরা।

নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এসএম আনোয়ার বলেন, আমাদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েসের (কোমল) বিশেষ সহযোগিতায় আজ আমরা এক দরিদ্র বাবার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আর্থিক উপহার দিয়েছি। আমাদের সাংবাদিক সংগঠনের উদ্যোগে পুরো নাগরপুর উপজেলাব্যাপী এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সহ-সভাপতি আশরাফুল হক বাবু, অর্থ সম্পাদক রিপন সাহা, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, সাংবাদিক ইউসুফ হোসেন লেনিনসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!