ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেনা হেফাজতে সাবেক এমপি এমএ লতিফ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

আগস্ট ৯, ২০২৪, ১০:৪৩ পিএম

সেনা হেফাজতে সাবেক এমপি এমএ লতিফ

সেনা হেফাজতে নেওয়া হয়েছে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে।

শুক্রবার সন্ধ্যার দিকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় স্থানীয়দের তোপের মুখে পড়েন। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

চট্টগ্রাম-১১ আসনে টানা চারবারের এই সংসদ সদস্য ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বলে জানা গেছে।

এমএ লতিফের পারিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, জুমার নামাজের পর বিএনপির নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে বাসায় এলে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতে থাকলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এম এ লতিফ।

ইএইচ

Link copied!