ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরিণাকুন্ডুতে স্কুল শিক্ষকের উপর প্রতিপক্ষের হামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৪:২৯ পিএম

হরিণাকুন্ডুতে স্কুল শিক্ষকের উপর প্রতিপক্ষের হামলা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি মাস্টারকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। আহত স্কুলশিক্ষক আব্দুল গণি বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষক জানায়, গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে তার গতিরোধ করে ওই গ্রামের মনিরুদ্দিনের ছেলে সোহাগ হোসেন ও প্রান্তসহ আরও কয়েকজন তাকে লাঠি, লোহার রড দিয়ে বেধরক মারপিট করে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জমি নিয়ে বিরোধের জের ধরে তার উপর এই হামলা বলে জানিয়েছেন আহত স্কুল শিক্ষক আব্দুল গনি। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, শিক্ষকের হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!