ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রামপালে অফিস করলেন উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৬:৩৪ পিএম

রামপালে অফিস করলেন উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

রামপাল উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অফিস করেছেন।

রোববার থেকে তাদের অফিস করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নিরাপত্তা জনিত কারণে গা ঢাকা দিয়েছিলেন।

গা ঢাকা দেওয়ারা হলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সারাদেশের মত রামপাল আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এর পাশাপাশি জনপ্রতিনিধিরা ও তাদের কর্মস্থল ও এলাকা ত্যাগ করে পালিয়ে থাকে। 
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন- ১২ তারিখ থেকেই অফিস করছি। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান রোববারই অফিস করছেন বলে জানালে তিনি বলেন হতে পারে। পরিবর্তিত পরিস্থিতির কারণে অফিসে আসেননি বলে তারা জানান।

ইএইচ

Link copied!