ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা জামিলা

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

আগস্ট ১৯, ২০২৪, ০৯:৫০ এএম

চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা জামিলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৬০ বছরের বেশি বয়সী এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায়। তবে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ওই নারীর নাম জামিলা। তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন।

স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতি দেয়। ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা পড়ে যান।

এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়ে যেতে থাকে। ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্লাটফর্ম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী বৃদ্ধাকে টেনে প্লাটফর্মে তুলেন।

ইএইচ

Link copied!