ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারশেল, বিজিবির প্রতিবাদ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৫:৩২ পিএম

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারশেল, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেছে ভারতীয় মর্টারশেল।

শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমের জমিতে মর্টারশেলটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলো এলাকাবাসী।

শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমের জমিতে গিয়ে মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোন কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরুত্ব দিইনি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টারশেল দেখতে পাই। আমার তো খুব আতঙ্কে আছি।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান- মর্টারশেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে র্টারশেলটি নিষ্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!