ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাইসাইকেল ও চেক বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৬:৩৬ পিএম

ভেড়ামারায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাইসাইকেল ও চেক বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড।

রোববার বিকাল ৪টার সময় ভেড়ামারা উপজেলার চত্বরে  ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে প্রধান উপদেষ্টার    কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল্লাহ, আহাদ সরকার, সাদ্দাম হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!