ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাজেক পর্যটন কেন্দ্র ৩ দিন বন্ধ

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:৫০ পিএম

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাজেক পর্যটন কেন্দ্র ৩ দিন বন্ধ

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী তিনদিনের জন্য রাঙামাটির পর্যটন নগরী সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের এ তিনদিন কোনো পর্যটক সাজেকে আসতে পারবে না।

মঙ্গলবার  দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভার মাধ্যমে এমন সিন্ধান্তের কথা  জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন,  বন্ধকালীন সময়ে কোনো পর্যটক সাজেকে আসতে পারবে না। পরিস্থিতির উন্নতি হলে আবারো সাজেকে পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবে।

চারদিন ধরে সাজেকে আটকে থাকার পর  আজ নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন প্রায় দেড় হাজার পর্যটক। সকাল থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে যায়।

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে। সব গাড়ি নিরাপদে পৌঁছে গেছে। কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালী সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

বিআরইউ

Link copied!