ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগেশ্বরীর ক্যাসিনো সম্রাট মাইনুল যৌথ বাহিনীর হাতে আটক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:২৭ পিএম

নাগেশ্বরীর ক্যাসিনো সম্রাট মাইনুল যৌথ বাহিনীর হাতে আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুপকুমার সরকার। 
মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামি গাড়ি, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি সোনার গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা। 
খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে  এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো।
চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। ওই নির্বাচনে হলফ নামায় তার দেয়া তথ্যে জানা যায়, তার ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালংকার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনামে রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘরের জায়গায় উঠতে পাকা বাড়ি। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমো গাড়িতে। যার নম্বর  ঢাকা মেট্রো-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে দামি ৫টি মটর বাইক।

স্থানীয়দের অভিযোগ, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তার চলা ফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারেন না।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া খেলা, মাদক কারবারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে যৌথ বাহিনীর অভিযানে আটক করে ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!