ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তানজিম হত্যাকাণ্ড: মূল হত্যাকারী ও সহযোগী গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:৫৩ এএম

তানজিম হত্যাকাণ্ড: মূল হত্যাকারী ও সহযোগী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলায় মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে ঘটনার সময় ৬ জনকে আটক করা হয়। এঘটনায় সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়ের করা হয়।

বিআরইউ

Link copied!