ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিশির মনিরের অর্থায়নে দিরাই-শাল্লায় ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:২৬ পিএম

শিশির মনিরের অর্থায়নে দিরাই-শাল্লায় ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

দিরাই ও শাল্লা উপজেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আধুনিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সম্পূর্ণ বিনামূল্যে চার মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত অর্থায়নে ‘আস্থা আইটি একাডেমি’র ব্যানারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে দিরাই পৌর শহরের শ্যামারচর রোডে অবস্থিত অ্যাডভোকেট শিশির মনিরের নিজ বাসভবনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় দিরাই ও শাল্লা উপজেলার বিপুলসংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘আস্থা আইটি একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, আমার নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি ছিল, এই উদ্যোগ তারই বাস্তবায়নের অংশ। দিরাই-শাল্লার বেকার তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো।

ব্যাংকার আনিসুল হক চৌধুরী মুনেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, ইবনে সিনা রিকাবীবাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল আমিন।

বক্তারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে স্থানীয় যুবসমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। তারা প্রশিক্ষণার্থীদের এ সুযোগের যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইটি প্রশিক্ষক হোসাইন আহমদ প্রশিক্ষণার্থীদের কোর্সের উদ্দেশ্য, পাঠদান পদ্ধতি, ফ্রিল্যান্সিং খাতের সম্ভাবনা, তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

আয়োজকদের আশা, চার মাসের এ নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

এম জি
 

Link copied!