ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৬:৩৬ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশ করে।

এতে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিনসহ মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয়।

ইএইচ

Link copied!