ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

এন কে বি নয়ন, ফরিদপুর

এন কে বি নয়ন, ফরিদপুর

অক্টোবর ১১, ২০২৪, ০৩:৫৩ পিএম

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, হিন্দু শাস্ত্র মতে কুমারী মেয়েদের দেবিজ্ঞানে এবং মা জ্ঞানে পূজা করা হয়। এ কারণে যুগ যুগ ধরে দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

এ বছর কুমারী পূজাতে ফরিদপুর রামকৃষ্ণ মিশনে মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হবেন তার নাম অনুরূপা চক্রবর্তী। সে শহরের আলীপুর নিবাসী অমিত চক্রবর্তী ও অন্যন্যা ভাদুড়ী দম্পতির মেয়ে। অপরুপার বয়স সাত বছর। সে কেজি শ্রেণীর ছাত্রী। এই অষ্টমী ও কুমারী পূজায় বহু নারী ও পুরুষ ভক্ত পূজায় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবানন্দ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহা অষ্টমীতে ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী পূজায় অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, বিশেষত দুর্গাপূজার অংশ হিসেবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জীব দাস বলেন, ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের অরজঃস্বলা কুমারী মেয়ের পূজা। আরেকটু স্পষ্ট করে বলা যায়, হিন্দু তন্ত্রশাস্ত্রমতে ষোলো বছরের কম বয়সী কন্যাকে দুর্গাদেবীর প্রতীকে পূজা করার নাম হলো কুমারী পূজা। আর কুমারী পূজায় প্রতিবছর কুমারীকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে।

এ বছর জেলার নয়টি উপজেলায় মোট ৭২৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে।

ইএইচ

Link copied!