ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে কিশোর নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৪, ১০:২৮ এএম

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে কিশোর নিহত

টাঙ্গাইলের কালিহাতিতে দেবী দূর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে অপু পাল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

রোববার বিকালে কালিহাতীর ঝিনাই নদীর পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকালের দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুটি নৌকার সংঘর্ষে অপুসহ কয়েকজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে দায়িত্ব চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে অপুর লাশ হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!