ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

অক্টোবর ৩০, ২০২৪, ০৬:১৫ পিএম

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন।

তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষক আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট পাঁচ জন আসামি গ্রেফতার রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৩ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত মাস্টার  বজল আহমদের ছেলে।

বিআরইউ
 

Link copied!