ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইসলামপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ০৩:৩৮ পিএম

ইসলামপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ উদ্বোধন

জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।

প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।

ইএইচ

Link copied!