ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:৫৮ পিএম

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া।

শনিবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫) তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।

শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি,  কলারদোয়ানিয়া ইউনিয়নের আ. খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০) কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মো. কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিএনপির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোরানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ওই পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!