ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৫৬ পিএম

নাজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় স্বামী মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।

রোববার রাতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার মেয়ে।

নিহতের মা পারভীন বেগমের অভিযোগ তার মেয়েকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

তিনি জানান, আড়াই বছর আগে তার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় জামাতার পরিবারের চাহিদা মতো যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!