ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বোয়াল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৫, ০১:০৮ পিএম

পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বোয়াল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে  জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক আড়তের ভেলাবাদ ও দাসকান্দি বয়ড়া  গ্রামের  জেলেরা জানান,  বৃহস্পতিবার  সন্ধ্যায় হারুকান্দি  ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে  শুকুর আলী পদ্মা  নদীতে মাছ ধরতে  যান। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। 

মাছটি বিক্রির জন্য আজ শুক্রবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে  নিয়ে আসেন শুকুর।  পরে ১১ কেজির বোয়ালটি ২০ হাজায় তিনশ টাকায় বিক্রি করেন।

মৎস্য শিকারী শুকুর আলী জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পদ্মায়   জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ২০ হাজার তিনশ টাকায় বিক্রি করি।

আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আমাদের  আড়তে নিয়ে আসেন শুকুর আলী। হাক ডাকে ২০ হাজার ৩০০  টাকায় বোয়ালটি  আমি কিনেছি ।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম  বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।

বিআরইউ

Link copied!