ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৫২ পিএম

কাপ্তাইয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বড়ইছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ।

এ সময় প্রসিকিউটের দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ। এছাড়া কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

কাপ্তাই স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় করিম স্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুষার স্টোরে বিষাক্ত হাইড্রোজেন পাওয়া যাওয়ায় মালিককে সতর্ক করা হয় এবং জনসমূখে তা ধ্বংস করা হয়।

ইএইচ

Link copied!