ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে আইনজীবীর মাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:১০ পিএম

নাজিরপুরে আইনজীবীর মাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে লহ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লহ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী ও পিরোজপুর জেলা জজ কোর্টের আইনজীবী তাপস কুমার ভক্তের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে শুক্রবার সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশ্বর্বতী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান। খবর পেয়ে ওই দিন ভোরে বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

তিনি জানান, স্থানীয় একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!