ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষক নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:২৬ পিএম

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষক নিহত

শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি জুবায়ের আলম।

নিহতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।

জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরোখেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

এ বিষয়ে ওসি জুবায়ের আলম বলেন, ‘বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন কৃষকের মৃত্যু হয়েছে।’

ইএইচ

Link copied!