ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়া প্রতিনিধি

টুঙ্গিপাড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:৪৮ পিএম

মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারের ব্যবসায়ী হামিম শেখকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

অভিযানে ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করা হয়।

ইউএনও মঈনুল হক জানান, মৎস্য ও পশু খাদ্য আইনে জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ খাবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে নষ্ট করা হয়েছে।

বলেন, আগামীতেও এমন অভিযান চলতে থাকবে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!