ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে সড়ক নির্মাণ ও সংস্কারের দাবি জামায়াতের

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৫:০৮ পিএম

নাজিরপুরে সড়ক নির্মাণ ও সংস্কারের দাবি জামায়াতের

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইয়েরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর থেকে বৈঠাকাটা এবং নাজিরপুর-খেজুরতলা বাজার পর্যন্ত এই রাস্তার কাজ না করেই প্রায় দেড়শত কোটি টাকা আত্মসাৎ করেছে। ওই সব অর্থলুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান, এবং জনদূর্ভোগ লাঘবের জন্য প্রধান উপদেষ্টার কাছে নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দীন, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আনিসুর রহমান মল্লিক, শেখ মাটিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রহমান, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. আবু সাঈদ মোল্লা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. মাহাফুজ, শ্রীরমকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিব হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!