ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৭:৫৫ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেয়ার অভিযোগ ওঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার  রাতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদারের বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, গত এক বছর আগে এডিবির আওতায় ওই ব্রিজের ছাউনিটি ঢালাই দেওয়া হয়।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, এমন ঘটনার দায় দল নেবে না। অভিযোগ সত্য হিসাবে প্রমাণিত হলে ওই বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জেলাকে সুপারিশ করা হবে।

ইএইচ

Link copied!