ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে কুমিল্লা সিটি কর্পোরেশন

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মার্চ ১৩, ২০২৫, ০৫:২৬ পিএম

৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে কুমিল্লা সিটি কর্পোরেশন

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শনিবার (১৫ মার্চ) ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে ৫৫ হাজার ১৯১ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।

তিনি বলেন, সারা দেশে ন্যায় সোমবার থেকে সিটি এলাকাজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১৪ টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর ১১৪ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, "জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আমরা সকল প্রস্তুতি
গ্রহণ করেছি। নির্ধারিত ১১৪টি কেন্দ্রে দক্ষ স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।"

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা। এজন্য অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করলে শিশুদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবো।"

এসময়, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (সচিব) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

বিআরইউ

Link copied!