ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের যাকাত প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৫, ০৫:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের যাকাত প্রদান

পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ২ হাজার ৪০০ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ১৫০০ টাকা করে যাকাতের টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মো. এরফান আলীর বাসভবনের পিছনে এসব টাকা বিতরণ করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।

বিতরণকালে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লা বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

যাকাত বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের টিম সহায়তা প্রদান করে।

ইএইচ

Link copied!