ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

এপ্রিল ৫, ২০২৫, ১১:৪১ এএম

ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজের প্রায় আড়াই ঘন্টা পর রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে কালিহাতী উপজেলার  গোহালিয়াবাড়ীর  পিচুরিয়াপাড়া একটি নির্মানধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

মৃত রাহিত টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের চলতি বছর  এসএসসি পরীক্ষার্থী ছিল। সে কালিহাতী উপজেলার  ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে এসএসসি পরীক্ষার্থী  রাহিত  তার নানার বাড়ি উপজেলার জোকারচর বেড়াতে আসে।

শুক্রবার দুপুর দুইটার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোর সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীর পানির স্রোতের সাথে ভেসে  ডুবে যায় রাহিত।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫ টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

বিআরইউ

Link copied!