ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

এপ্রিল ৫, ২০২৫, ০৩:৫৫ পিএম

বরিশালে যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মেহেন্দীগঞ্জের কালাবদর ও মেঘনার শাখা নদীর (মোহনা) নদীতে অভিযান চালিয়ে পাতা অবস্থায় প্রায় ১২ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ ধরার ২ টি পাই জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজ শনিবার দুপুরে এ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তর এবং হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে কালাবদর ও মেঘনার শাখা নদী থেকে জাটকা ইলিশ ধরার দুইটি বিশাল বড় জাল জব্দ করা হয়।

তিনি আরো জানান, এতে মৎস্য সম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’

বিআরইউ

Link copied!