ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে ৫ শতাধিক কুরআন শরীফ বিনামূল্যে বিতরণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

মে ২৩, ২০২৫, ০৭:০৩ পিএম

নাজিরপুরে ৫ শতাধিক কুরআন শরীফ বিনামূল্যে বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কুরআন শরীফ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মল্লিক সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মজিবুর রহমান, কর্মপরিষদ সদস্য হাফেজ হাবিবুল্লাহ বেলালী, মাস্টার আকরাম হোসেন খান, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আল-আমিন খান, নাজিরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল হালিম, উপজেলা শ্রমিক নেতা মো. মনিরুজ্জামান সরদার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি জানান, উপজেলার ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও ইসলামী শিক্ষা ও সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম চালিয়ে যাবো।”

ইএইচ

Link copied!