ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ২৬, ২০২৫, ০৪:৪৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়৷ তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ 

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকালে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

ইএইচ

Link copied!