ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মে ২৭, ২০২৫, ০৩:৫৭ পিএম

সালথায় শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

উপজেলা পরিষদ সালথা ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা। এছাড়াও উপজেলা ও থানার উর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘জেলার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থী ঝরেপড়া রোধে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের মননশীল ও সুস্থ শরীরে গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরও জানান, মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া উপজেলার গরিব অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগলও বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষার অঙ্গীকার হিসেবে গুরুত্ব বহন করছে।

বিআরইউ

Link copied!