ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

মে ৩১, ২০২৫, ০২:৫৬ পিএম

মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় তামাকবিরোধী আলোচনা সভা।

উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন— মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন জামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা, সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যাহ, আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যা, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান এবং যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসিব।

সভাপতির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, ‘তামাক সমাজে শুধু স্বাস্থ্যগত নয়, ব্যক্তিগত ও পারিবারিক অর্থনৈতিক ক্ষতির অন্যতম উৎস। সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করে।

বিআরইউ

Link copied!