ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে কৃষকলীগ নেতা সোহরাব গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুর প্রতিনিধি: 

জুন ১৩, ২০২৫, ০২:৪৮ পিএম

ফরিদপুরে কৃষকলীগ নেতা সোহরাব গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুলকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। 

বৃহস্পতিবার(১২ জুন) দিবাগত ভোররাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিশারঘোপ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এক বক্তৃতায়- ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ নেতা সোহরাব হোসেন বুলবুলকে গণধোলাই দেওয়ার ঘোষণা দেন।

বুলবুলকে অস্ত্রধারী, ভোট ডাকাত উল্লেখ করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আলফাডাঙ্গায় অস্ত্র মিছিল হয়েছে। সেই মিছিলে সদর ইউনিয়নের ভোট ডাকাত সোহরাব হোসেন বুলবুল ছিলেন। কিন্তু মামলা থেকে তার নামটি কৌশলে বাদ হয়ে গেল। এসময় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, এই বুলবুলকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে আসবেন না।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, পুলিশ  মহিশারঘোপ গ্রামে তার নিজ বাড়ি থেকে চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। তাকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিআরইউ

Link copied!