ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল দুই, জামায়াত এক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৫, ০৯:৩১ পিএম

বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল দুই, জামায়াত এক

মৌলভীবাজারের বড়লেখার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনটি সদস্য পদের জন্য বিএনপি ও জামায়াতের সমর্থিত প্যানেলের মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১,২৪৮ জন ভোটারের মধ্যে ৫১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি প্যানেলের মাসুক আহমদ ২৮৩ ভোট এবং ফরিদ উদ্দিন ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত প্যানেলের মো. আব্দুল মোহাইমিন ২৭২ ভোট পেয়ে অপর সদস্য পদে বিজয়ী হন।

জামায়াত সমর্থিত তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে তাদের একজন, আব্দুস শুক্কুর—যিনি বোবারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক—চাকরির বিধিনিষেধজনিত কারণে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ইএএচ

Link copied!