ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০৪:০৬ পিএম

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুষ্টিয়ায় গত এক সপ্তাহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য, বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও একজন অবৈধ অনুপ্রবেশকারী আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ধারাবাহিক অভিযান চালানো হয়। 

এ সময় ১০ বোতল বিদেশি মদ, ২০ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫ হাজার ২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯ হাজার ১১২ প্যাকেট নকল বিড়ি, ১ হাজার ৪৫০ পিস চকলেট বাজি, ২ হাজার ৩৬৫.৫ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল, ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ২ হাজার ৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত এসব মাদক ও চোরাচালান পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ মুর্শেদ রহমান পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারিতে রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!