ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙামাটি)
আগস্ট ১৪, ২০২৫, ০৪:৪৩ পিএম
বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি হতদরিদ্র ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া মসজিদ, মন্দির, চিকিৎসা কেন্দ্র ও বাসস্থান নির্মাণের জন্য নগদ অর্থও বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ, ক্যাপ্টেন মো. তাজরিয়ান ইসলাম, সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি।
প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। দেশের কল্যাণের জন্য কাজ করা সবার দায়িত্ব। এলাকার মানুষের সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা, বিভিন্ন দুর্যোগকালে তাদের পাশে থাকা এবং উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।”
ইএইচ