টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫, ০৮:৪৫ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকা সংলগ্ন মধুমতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল ৫টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ওসি বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ