ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ১১:৫২ পিএম

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বিকেল ৫টার দিকে জোড় বটতল এলাকায়। নিহতের দেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ থানার হেফাজতে নিয়েছে।

সীতাকুণ্ড রেল স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রাশেদ জানান, আর আর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় ট্রেনটি যুবককে ধাক্কা দেয়। এতে যুবকের মাথাসহ শরীর গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম রেল থানার নিকট হস্তান্তর করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তিনি লুঙ্গি ও টি-শার্ট পরেছিলেন। 

মো. রাশেদ বলেন, নিহত যুবক বধির হওয়ায় ট্রেনের আসার শব্দ শুনতে পারেননি, তাই সময়মতো সরে যেতে পারেননি।

ইএইচ

Link copied!