ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সান্তাহারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৫, ০৫:৫২ পিএম

সান্তাহারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে স্টেশন এলাকা থেকে রেলক্রসিংসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম, সহযোগিতা করেন বগুড়া জেলার সহকারি কমিশনার তানজিমুল ইসলাম ও আদমদীঘি উপজেলা কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। 

অভিযানে উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম, কনুনগা মনোয়ার হোসেনসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা।

অভিযানে অংশ নেন সেনাবাহিনী, রেলওয়ে থানা পুলিশ, সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, নেসকো বিদ্যুৎ বিভাগ ও রেলওয়ের অন্যান্য বিভাগের শতাধিক কর্মী।

তবে উচ্ছেদ অভিযান নিয়ে শহরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থায়ী বাসিন্দা বলেন, “বৃহৎ আয়োজন হলেও এটি মূলত লোক দেখানো। রেলক্রসিংয়ের ভিতরে থাকা অবৈধ ব্যবসায়ীরা আগের রাতে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে ফেলেছিল, তাই প্রকৃত উচ্ছেদ হয়নি। শহরের অন্যান্য অবৈধ স্থাপনা এখনও আগের মতোই আছে এবং কয়েক দিন পর সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে।”

স্থানীয়রা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযান পরিচালনায় রেলওয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ইএইচ

Link copied!