ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৮:৫৭ পিএম

নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তির মূলতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্রের শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় নীলফামারী-২ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম। তিনি বলেন, “ইসলাম দেশ ও মানবতার জন্য। এজন্য আমাদেরকে ইসলামী রাজনীতি করতে হবে। নীলফামারীর মানুষকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছে, তারা নীলফামারীর উন্নয়নে কতটুকু অবদান রেখেছে, তা আপনাদের জানা।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে সবাই মিলে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সুন্দর ও সুশীল দেশ গড়ি।”

এছাড়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আলী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, জাতীয় ওলামা-আইমা পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলাম, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!