ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শরীয়তপুরে জাজিরায় বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

আগস্ট ২৯, ২০২৫, ০৪:১২ পিএম

শরীয়তপুরে জাজিরায় বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত স্থান থেকে মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরের কান্দি গ্রামে আবুল কালাম সরদারের বাড়ির পেছনের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আলমাস সরদার (৩০)। তিনি নিখোঁজ ছিলেন তিনদিন ধরে। লাশ উদ্ধারের খবরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলমাসের বড় বোন লিপি আক্তার জানান, জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা আলমাসকে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ গুম করার উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ভরে বাগানে মাটি চাপা দিয়ে রাখে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাঈমুল ইসলাম বলেন, “গতকাল রাত ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।”

ইএইচ

Link copied!