ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিক বাবুল রানার অকাল মৃত্যু: শোকসভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

আগস্ট ২৯, ২০২৫, ০৮:৫১ পিএম

সাংবাদিক বাবুল রানার অকাল মৃত্যু: শোকসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানার অকাল মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা প্রেসক্লাব ও মধুপুর বার্তা২৪-এর নেতৃবৃন্দ মরহুম বাবুল রানার মৃত্যুতে এ সভার আয়োজন করেন।

শোকসভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ।

শোকসভা শুরু হওয়ার আগে মরহুম বাবুল রানার নিজ এলাকা বাগবাড়ীতে পারিবারিক কবরস্থানে প্রেসক্লাবের সদস্যরা কবর জিয়ারত করেন। এরপর সকল সদস্য মিলনায়তনে এসে শোকসভায় অংশগ্রহণ করেন। সভার শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়।

শোকসভায় বক্তারা মরহুম বাবুল রানার সাংবাদিকতা, সমাজসেবা ও মানুষের কল্যাণে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তারা বলেন, “বাবুল রানা ছিলেন সত্য ও ন্যায়ের পথে অদম্য, নিবেদিতপ্রাণ একজন সাংবাদিক। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম মারুফী।

সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!