ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির শিক্ষা উপকরণ বিতরণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:২৯ পিএম

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার ৪৮ নম্বর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ।

সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার রাকিব হাসান শুভ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুন-অর-রশীদ বলেন, “একজন সেবক হিসেবে আমি সবসময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছি। সমাজের সকলের সহযোগিতায় এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, লিয়াকত হোসেন, বাদশাহ মিয়া, নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান, মাহামুদুল হাসান, কুতুব উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

ইএইচ

Link copied!