ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:৪১ পিএম

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাঘাইছড়ি উপজেলা শাখা।

সোমবার উপজেলার রূপকারী এলাকায় আয়োজিত র‌্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অলক বিকাশ চাকমা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ ও সদস্য সচিব নাছির উদ্দিন, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর তাতী দলের সভাপতি খিজির আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিন নাছির (রিয়াজ), মাচালং বাজার কমিটির সভাপতি ফুলেস কারবারি ও রজত বিকাশ চাকমা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি কর্মী মো. শাহ আলম। স্বাগত বক্তব্য দেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বিপাসু চাকমা, সদস্য মিহির চাকমা, রূপকারী ইউনিয়ন বিএনপি কর্মী আলো বিকাশ চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি খুকু মনি চাকমা ও খেদারমারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমিত কুমার চাকমা।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তারা অভিযোগ করেন, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হচ্ছে। পূর্বে উপজেলা বিএনপি কমিটিতে ৩৬ জন সদস্য থাকলেও বর্তমানে মাত্র ৩ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য রয়েছেন। তারা অতিথিদের অনুরোধ করেন ভবিষ্যতে যেন পাহাড়ি জনগোষ্ঠীকে যথাযথ মূল্যায়ন করা হয়।

প্রধান অতিথি সেলিম উদ্দিন বাহারী বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড চালু করা হবে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সব সুযোগ-সুবিধায় অগ্রাধিকার দেয়া হবে। তিনি সবাইকে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অলক বিকাশ চাকমা বলেন, বাঘাইছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীকে প্রায়ই অবমূল্যায়ন করা হলেও আমরা ধানের শীষের পক্ষেই থাকবো। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান এবং ভবিষ্যতে উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীকে যথাযথ মূল্যায়নের দাবি জানান।

ইএইচ

Link copied!