ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে ৫৭ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:৪৫ পিএম

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে ৫৭ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ও নকল প্রসাধনী রাখার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার কালিহাতী উপজেলার বল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল শাখা। 

অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো— দি ডেইলি নিডস—৫ হাজার টাকা, মা ফার্মেসী—২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল—১২ হাজার টাকা, পাপন মেডিকেল হল—১০ হাজার টাকা, সিয়াম হোটেল—৮ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেল—২ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “জেলার কালিহাতী উপজেলার বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল প্রসাধনী কসমেটিকস এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিতরণের অভিযোগে ৬টি দোকানে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং নকল প্রসাধনী পণ্য ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নাজমা আক্তার এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বলসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!